
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

সংস্কার প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় পর্যায়ের সংলাপ শুরু হবে আগামী সোমবার (২ জুন)। এ সংলাপের উদ্বোধন করবেন কমিশনের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৩১ মে) জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ অনুষ্ঠিত হবে।
এদিন শুধু প্রধান উপদেষ্টা বক্তৃতা করতে পারেন। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে কমিশন। সোমবার ৩২টি রাজনৈতিক দল ও জোটের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানান, দ্বিতীয় ধাপের সংলাপ হবে বিষয়ভিত্তিক। যেসব মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেনি সেসব বিষয় নিয়ে আলোচনা হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.