
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ভারত থেকে বাংলাদেশে যাদের পুশ-ইন করা হচ্ছে, তারা বৈধ প্রক্রিয়া অনুসরণ না করে অবৈধভাবে প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এ ধরনের আচরণ অমানবিক।
আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, “যদি কেউ প্রকৃত বাংলাদেশি নাগরিক হন এবং তারা ভারতে অবস্থান করেন, তাহলে তাদের আমরা অবশ্যই ফিরিয়ে নেব। কিন্তু সেটি অবশ্যই প্রোপার চ্যানেলের মাধ্যমে হতে হবে। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ সেই নিয়ম অনুসরণ না করে, তাদের জঙ্গলে বা রাস্তায় ফেলে দিয়ে পাঠিয়ে দিচ্ছে, যা মানবিকতার পরিপন্থী।”
তিনি আরও জানান, পুশ-ইন ইস্যুটি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার দৃষ্টিগোচরে আনা হয়েছে। এছাড়াও, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ বিষয়ে তার সঙ্গে আলোচনা করেছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.