Bangla
9 months ago

পাঁচ দেশে নতুন কূটনৈতিক মিশন খুলছে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আয়ারল্যান্ড, নরওয়ে, আর্জেন্টিনা, জার্মানি ও ব্রাজিলে নতুন করে পাঁচটি মিশন স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৬ জুন) স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, এলডিসি উত্তরণ ও বর্তমান বৈশ্বিক বাস্তবতায় রাজনৈতিক সংযোগ জোরদার, প্রবাসীদের সম্পৃক্ততা এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন মিশনগুলো হবে—ডাবলিন (আয়ারল্যান্ড), অসলো (নরওয়ে), বুয়েনস আইরেস (আর্জেন্টিনা), ফ্রাঙ্কফুর্ট (জার্মানি) এবং সাওপাওলো (ব্রাজিল) শহরে।

বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশন রয়েছে।

শেয়ার করুন