
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনের (পিসিএ) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
বুধবার ২৩ এপ্রিল পিসিএ'র সেক্রেটারি জেনারেল মার্সিন চেপেলাক তাকে এক অভিনন্দন বার্তা পাঠান।
মইনুল ইসলাম চৌধুরী বর্তমানে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি তিনি বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় রিভিউ কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.