
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ঢাকার পল্টন এলাকায় ‘মাদকবিরোধী অভিযানে’ গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন গোয়েন্দা পুলিশের দুই সদস্য।
বুধবার রাত পৌনে ১টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশের সড়কে একটি প্রাইভেটকার থামার নির্দেশ দিলে আরোহীরা গুলি ছোড়ে বলে পুলিশের ভাষ্য।
এ সময় এএসআই আতিক হাসানের পেটের বাঁ পাশে এবং কনস্টেবল সুজনের বাঁ পায়ের হাঁটুতে গুলি লাগে।
পরে রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল হলেজ হাসপাতালে নেওয়া হয়, তারা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
ডিবি লালবাগ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েব বলেন, "মাদক কারবারীদের তথ্য পেয়ে অভিযানে গেলে সড়কে একটি প্রাইভেটকার থামার সিগন্যাল দেওয়া হয়। এ সময় প্রাইভেটকারের ভেতর থেকে গুলি ছুড়লে আমাদের দুইজন গুলিবিদ্ধ হয়।"
ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

For all latest news, follow The Financial Express Google News channel.