
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম।
সোমবার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ”অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাকে অন্তর্বর্তী সরকারে তার প্রেস সচিব হওয়ার অনুরোধ জানিয়েছেন। আমি তাকে এবং জাতির সেবার এ সুযোগ পেয়ে গর্বিত।”
শফিকুল আলম লেখেন, তিনি এখনো নিয়োগপত্র পাননি, তবে দু-একদিনের মধ্যে পেয়ে যাবেন বলে আশা করছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.