
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

পোশাক পরিবর্তন করে পুলিশের জন্য বাদামি, র্যাবের জন্য আকাশি এবং আনসারদের জন্য নীল রঙের পোশাক নির্ধারণ করা হয়েছে। এসব পোশাক ধীরে ধীরে পরিবর্তন করা হবে এবং এতে বড় ধরনের আর্থিক সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, গত ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
এ সময় তিনি বলেছিলেন, "পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।"

For all latest news, follow The Financial Express Google News channel.