
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে এক হাজার ২৯ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি।
শনিবার (২১ জুন) পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, অন্যান্য ঘটনায় আরও ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে চাইনিজ রাইফেল, ওয়ান শুটার গান, দেশীয় অস্ত্র, গুলি, বার্মিজ চাকুসহ বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি জানান, এই বিশেষ অভিযান চলমান থাকবে।

For all latest news, follow The Financial Express Google News channel.