
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৫৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১,১২৩ জন, আর বাকি ৪৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে।
এ তথ্য জানিয়েছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর।
অভিযান চলাকালে একটি রিভলভার, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি, দুটি গুলির খোসা ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.