
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

কুমিল্লার চৌদ্দগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) সকালে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে শ্বশুর ছেরু মিয়াকে (৬০) গ্রেপ্তার করা হয়।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সাত মাস আগে মোবাইল ফোনে এক ওমান প্রবাসীর সঙ্গে ওই নারীর বিয়ে হয়। কিছুদিন পর শাশুড়ির অসুস্থতার কারণে শ্বশুর নববধূকে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসেন। চার মাস আগে স্বামী দেশে ফিরে স্বাভাবিকভাবে সংসার করতে থাকেন। সম্প্রতি স্বামী তার স্ত্রীকে একটি ক্লিনিকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করালে জানা যায়, তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা।
এরপর নববধূ ধর্ষণের বিষয়টি জানালে শ্বশুরবাড়ির লোকজন তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ এসেছে।
ওসি হিলাল উদ্দিন চৌধুরী জানান, ভুক্তভোগী ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.