
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে ২ হাজার ১টি মামলা করেছে।
এ ছাড়া অভিযানকালে ১৯০টি গাড়ি ডাম্পিং ও ১৩২টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বলা হয়েছে, গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির এই ধরনের অভিযান চলমান থাকবে।

For all latest news, follow The Financial Express Google News channel.