
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর নতুন চেয়ারম্যান হিসেবে ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামকে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
শনিবার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি চুক্তিভিত্তিক পদে যোগদান করবেন। তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারবেন না। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

For all latest news, follow The Financial Express Google News channel.