
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাঙামাটির এপিবিএন (পার্বত্য জেলা) কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসানুজ্জামান মোল্যা কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
এ অনুপস্থিতি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) ধারা অনুযায়ী 'পলায়ন' হিসেবে বিবেচিত হওয়ায়, তাকে একই বিধিমালার ১২(১) উপবিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাওয়ার যোগ্য হবেন।

For all latest news, follow The Financial Express Google News channel.