
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
রবিবার (২২ জুন) এ বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়, ‘রিপাবলিক বাংলা’ বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং স্যাটেলাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের কনটেন্ট ছড়ানো হচ্ছে। এসব বন্ধে দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

For all latest news, follow The Financial Express Google News channel.