সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে চলমান তদন্তে তিনি যদি দোষী প্রমাণিত হন, তবে তাকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, "কেউ নির্দোষ হলে কেন সাজা দেব?"
সোমবার (৯ জুন) ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, "ফৌজদারি মামলার তদন্তে দোষ বা অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না।"
এছাড়া, ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি জানান, রাস্তাঘাটে কিছু দুর্ঘটনা ও চুরি-চামারি হলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, "ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমি মোটামুটি খুশি।"
উল্লেখ্য, গত ৮ জুন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন বলে জানা গেছে। এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "যদি কেউ দোষী হয়, তাকে আইনের আওতায় আনা হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.