
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, তার স্ত্রী সাইদা হাকিম ও ছেলে আশিক মাহমুদ মিতুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানো সংস্থাটির চিঠির সূত্রে এ তথ্য জানা যায়।
বিভিন্ন দুর্নীতির অভিযোগে রাজবাড়ী-২ আসনের সাবেক এ সংসদ সদস্য ও মন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞার এ আবেদন করেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মো. জিন্নাতুল ইসলাম।সংস্থাটির জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
ওই আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।
এর গত ২৯ আগস্ট রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তাঁর বিরুদ্ধে নিজের নামের পাশাপাশি পরিবারের সদস্যদের নামে-বেনামে রাজবাড়ী ও ঢাকাসহ বিভিন্ন জায়গায় অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোমার অভিযোগ রয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.