
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় লবণ বোঝাই ট্রলারডুবির ঘটনায় ৫ মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ৩ মাঝি-মাল্লা।
বৃহস্পতিবার ( ২৯ মে) রাতে উদ্ধার করে তাদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
লবণ ট্রলার পরিচালক সাইফুল ইসলাম বলেন, গতরাতে ৫ জন মাঝি-মাল্লাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো মোর্শেদ আলম, জিল্লুল করিম ও রুবেল নামে ৩ জন মাল্লা নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে সাগরে বোট নিয়ে তল্লাশি অব্যাহত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন।
তিনি জানান, বুধবার (২৮ মে) হাতিয়ার দক্ষিণে কুতুবদিয়ার আজমগীরের লবণবাহি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের ব্যাপারে হাতিয়া থানায় জিডির পর তারা খোঁজ খবর নিচ্ছেন। এঘটনায় এখন পর্যন্ত ৫ জন উদ্ধার ও ৩ জন নিখোঁজ রয়েছে।
tahjibulanam18@gmail.com

For all latest news, follow The Financial Express Google News channel.