
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ মে) থেকে সারা দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাজুস।
বুধবার সন্ধ্যায় রাজধানীর তাঁতীবাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে বলেন, “এটি সুপরিকল্পিত হয়রানির অংশ, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।”
তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশজুড়ে সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.