সাতক্ষীরার পাটকেলঘাটা ভূমি অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন, জেলা প্রশাসকের অপসারন দাবি

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

সাতক্ষীরা তালা উপজেলার ঐতিহ্য বাণিজ্যিক কেন্দ্রের পাটকেলঘাটায় ভূমি অফিসটি স্থানান্তরের প্রতিবাদে ও রক্ষার দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা খুলনা মহাসড়কে পাটকেলঘাটা কলেজ থেকে কুমিরা মহিলা কলেজ পর্যন্ত ২ কিলোমিটার এলাকা জুড়ে অর্ধ লক্ষাধিক নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসূচী পালন করে। সোমবার (৪ নভেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ঘন্টা ২ ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানব বন্ধনে সভাপতিত্ব করেন, পাটকেলঘাটা ভূমি অফিস রক্ষার কমিটির আহবায়ক তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মো: গোলাম মোস্তফা।
এসময় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা কৃষক দলের সহ সভাপতি আলী হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মহব্বত আলী, জাসদ নেতা মীর মিলন হোসেন, কুমিরা মহিলা কলেজের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জাতীয়তাবাদী মহিলা দল তালা উপজেলা সভানেত্রী আফরোজা প্রমুখ।
পাটকেলঘাটা ভূমি অফিস রক্ষার কমিটির আহবায়ক শেখ মো: গোলাম মোস্তফা বলেন, আমরা অবিলম্বে সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রত্যাহার এবং অপসারণ চায়। শহিদদের রক্তের বিনিময়ে হওয়া নতুন বাংলাদেশে জনসাধারণের সার্থের বিরুদ্ধে যেয়ে কোন কার্যকলাপ হতে দেয়া যাবে না। জেলা প্রশাসক এখানে চাকরি করতে এসেছেন। সম্মানে চাকরি করতে চাইলে জনসাধারণের সাথেই থাকা উচিত। তিনি বলেন, " উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড এই দুইজন ব্যক্তির সুবিধার্থে ৪ লক্ষ মানুষের দূর্ভোগ কেন হবে। আমরা প্রয়োজনে সকলে মিলে ভূমি অফিস নির্মাণের জন্য ভালমানের জায়গা ক্রয় করে দিবো। তবুও আমাদের প্রাণে একবিন্দু রক্ত থাকতে আমরা তালাতে কোনভাবে ভূমি অফিসটি নিয়ে যেতে দেব না।"
এসব বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: রাসেল জানান, তালা উপজেলায় বিভিন্ন সময় উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ড পদে পাদায়ন থাকেনা সেসময় উপস্থিত কর্মকর্তাকেই দুটি পদেই দায়িত্ব পালন করতে হয়। কিন্তু দুটি অফিস উপজেলা দুইপ্রান্তে হওয়ায় আমাদের কার্যক্রম ব্যহত হয়। এজন্য সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সংলগ্ন এলাকায় উপজেলা ভূমি অফিসকে স্থানান্তর করতে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে অনুমতির সাপেক্ষে কার্যক্রম চলমান রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে পাটকেলঘাটাবাসী মানব বন্ধ করছে বলে শুনেছি।

For all latest news, follow The Financial Express Google News channel.