
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল (১ জুন) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
একই দিন আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ দাখিল করা হবে বলে জানান তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে অধিকার আয়োজিত সেমিনারে তিনি এ তথ্য দেন।
তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে এবং বিচার এমনভাবে হবে যাতে কেউ এর মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে।
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার পর গত ১২ মে চিফ প্রসিকিউটর জানান, জুলাই-আগস্টের আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ হত্যার জন্য শেখ হাসিনা দায়ী। তার বিরুদ্ধে হত্যার নির্দেশনা, প্ররোচনা এবং উস্কানির প্রমাণ মিলেছে। একই অপরাধের প্রমাণ পাওয়া গেছে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও।

For all latest news, follow The Financial Express Google News channel.