Bangla
10 months ago
শেখ পরিবারের নামে থাকা এক হাজারের বেশি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন: প্রধান উপদেষ্টা

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা, মা, ভাই-বোন এবং আত্মীয়-স্বজনের নামে থাকা দেশের এক হাজারেরও বেশি অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, এসব অবকাঠামো ও প্রতিষ্ঠান করা হয়েছিল।
আজ শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা জানান, সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা প্রতিষ্ঠানসহ এক হাজারেরও বেশি স্থাপনার নাম ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.