
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

শেরপুরে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জমি বিক্রির সময় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে পুলিশ তাদের সদর থানায় নিয়ে যায়।
ঘটনার পর ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং শাস্তির দাবি জানান।
রেজাউল করিম হিরা ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং পরে সংসদের ভূমি মন্ত্রণালয়–সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি হন।
২০১৮ সালের নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করলেও দলের নির্দেশে তা প্রত্যাহার করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.