
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

দর্শকদের তুমুল উচ্ছ্বাস শেষ পর্যন্ত মিলিয়ে গেল হারের হতাশায়। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে স্বাগতিক বাংলাদেশ ২-১ ব্যবধানে হেরে গেছে সিঙ্গাপুরের কাছে।
জাতীয় স্টেডিয়ামে যে উদ্দীপনা আর প্রত্যাশা নিয়ে হাজির হয়েছিলেন সমর্থকরা, ম্যাচ শেষে তা পরিণত হয় নিঃসঙ্গ বিষাদে।
প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল হজম করে স্বাগতিকরা। যদিও রাকিব একটি গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন, তবু শেষ রক্ষা হয়নি। হারের কষ্ট নিয়েই মাঠ ছাড়তে হয় জামাল ভূঁইয়াদের।

For all latest news, follow The Financial Express Google News channel.