Bangla
10 months ago
সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে নিম্নাঞ্চল প্লাবিত, চার পয়েন্টে নদীর পানি বিপজ্জনক

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

দেশের দুটি নদীর চারটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে।
তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সংস্থাটি জানিয়েছে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার চেয়ে ৮৮ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে ১৮৮ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ৪৮ সেন্টিমিটার এবং মারকুলি পয়েন্টে ১৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারে ১৩৯ মিলিমিটার এবং জলপাইগুড়িতে ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের বন্যা পরিস্থিতিকে প্রভাবিত করেছে বলে জানায় পূর্বাভাস কেন্দ্র।

For all latest news, follow The Financial Express Google News channel.