Bangla
10 months ago

সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

আজ বুধবার (১৮ জুন) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সন্ধ্যা ৬টায় গুলশানের বাসা থেকে তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে সকালে দেশে ফেরেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে দেশে ফেরেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। 

শেয়ার করুন