
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

নির্বাচন যেদিনই হোক, প্রয়োজনীয় সংস্কার শেষ করেই তা আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ।
বৃহস্পতিবার (২৬ জুন) দলের পুরোনো পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন না হলে ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তনের শঙ্কা রয়েছে।”
তিনি আরও বলেন, “বিপ্লবের পরে স্বৈরাচারের বিচার আইনের মাধ্যমেই হতে হবে। অপরাধীর যত প্রভাবই থাকুক, আইনকে কঠোরভাবে অনুসরণ করতে হবে।”
সমাবেশকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে প্রচার কাজে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নেতারা। তারা প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান জানান।
আগামী ২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.