
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আশপাশের এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানান।
বার্তায় জানানো হয়, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এবং আশপাশের এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় বিজিবির দুই প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.