
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন ৭ সদস্যকে শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
রোববার (২ মার্চ) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা।
শপথ নেওয়া সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, পররাষ্ট্র ক্যাডারের শাব্বির আহমদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) মো. মুনির হোসেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের অধ্যাপক এ টি এম ফরিদ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম।

For all latest news, follow The Financial Express Google News channel.