
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

সরকারি চাকরিতে ২০ হাজার নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান রবিবার (২৪ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই নিয়োগ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এসব পদে সবই কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, সেটি বিসিএস বা বিশেষ বিসিএস মাধ্যমে হবে কিনা, এ বিষয়ে আজকের প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করা হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.