
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সব রাজনৈতিক দল নয়, শুধু একটি নির্দিষ্ট দল জাতীয় নির্বাচন ডিসেম্বরেই চায়।
জাপানে ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনে বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তার বক্তব্য সম্প্রচার করেছে বিটিভি ও কয়েকটি বেসরকারি টেলিভিশন।
ড. ইউনূস বলেন, জাতীয় নির্বাচন ২০২৫ সালের জুনের মধ্যেই হবে। তবে সেটি চলতি বছরের ডিসেম্বরেও হতে পারে। এটি নির্ভর করবে কাঙ্ক্ষিত সংস্কারের কতটা বাস্তবায়ন হয়েছে, তার ওপর।
তিনি বলেন, “যদি আগের অবস্থায় ফিরিয়ে দিতে চাই, ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। আবার ভালো সংস্কার কাঠামো চাইলে আরও ছয় মাস সময় নিতে হতে পারে।”
সংস্কার, বিচার এবং নির্বাচন—এই তিন লক্ষ্য নিয়েই অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা।

For all latest news, follow The Financial Express Google News channel.