
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার ১২১৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কিতাব আলীর ছেলে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “শফিকুল রাতের আঁধারে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

For all latest news, follow The Financial Express Google News channel.