
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন।
বুধবার (২৩ জুলাই) রাত ১টা ৪৮ মিনিটে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ২টা ২৬ মিনিটে বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি এবং রাত ২টা ৫২ মিনিটে বাসায় পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন ।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, দলের চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। বোর্ডের জরুরি সিদ্ধান্তে কিছু পরীক্ষা করানোর প্রয়োজন হয়, এজন্যই হাসপাতালে নেওয়া হয় এবং পরীক্ষা শেষে তিনি বাসায় ফিরে আসেন।
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

For all latest news, follow The Financial Express Google News channel.