
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, বিএনপি ও দেশের সাধারণ মানুষ তারেক রহমানের দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছে।
আজ শুক্রবার (২০ জুন) বিকেলে রাজধানীর কাটাবনে প্রয়াত গণফোরাম সভাপতি মোস্তফা মহসীন মন্টুর স্মরণে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু জানান, তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং সুবিধাজনক সময় ঠিক করে যে কোনো দিন দেশে ফিরে আসতে পারেন।
নির্বাচন কমিশনের পোস্টার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন নিয়ে আরপিও সংশোধন ও অন্যান্য বিষয়ে নির্বাচন কমিশনকে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। তাই এ বিষয়ে এখন মন্তব্য করা ঠিক হবে না।

For all latest news, follow The Financial Express Google News channel.