
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, তেহরানের আকাশ এখন ইসরায়েলি বিমানবাহিনীর নিয়ন্ত্রণে।
সোমবার (১৬ জুন) তেল নোফ বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেন, পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি দমনে ইসরায়েল দুইটি গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণের পথে রয়েছে। তিনি তেহরানের নাগরিকদের রাজধানী ত্যাগের আহ্বান জানান এবং বলেন, ইসরায়েল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।
তার দাবি অনুযায়ী, ইসরায়েল শুধুমাত্র ইরানের শাসকগোষ্ঠীর স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে, অথচ ইরান শিশু ও নারীসহ বেসামরিক নাগরিকদের হত্যা করছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছেন অন্তত ২২৪ জন। অন্যদিকে, ইরানি হামলায় ইসরায়েলে কমপক্ষে দুই ডজন মানুষ নিহত হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.