
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় এখন ঝোড়ো হাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের জন্য জারি করা সতর্ক সংকেত তুলে নিতে বলা হয়েছে।
শনিবার (৩১ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্র বন্দর, উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা নেই।
এর আগে ২৭ মে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় সতর্ক সংকেত জারি করা হয়েছিল এবং মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছিল। তবে এখন সেই লঘুচাপ দুর্বল হয়ে যাওয়ায় সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বড় কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তবে উপকূলীয় কিছু এলাকায় হালকা বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে অধিদপ্তর সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। সতর্ক বার্তাটি সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থাকে পাঠানো হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.