
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

রাজধানীর ভাটারা থানার নূরের চালা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হানিফ শেখ (২৪) মারা গেছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান শুক্রবার (৪ জুলাই) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, "বুধবার রাত সাড়ে নয়টার দিকে ভাটারা এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারীসহ চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হানিফ শেখের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং ইনহ্যলেশন বার্নও ছিল। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।"
হানিফের বাবা হালিম শেখ (৫০) বর্তমানে ৩৩ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, হালিমের স্ত্রী শিউলি বেগম (৪৫) ও বোন রহিমা খাতুন (৫০) সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.