
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একাদশে রাখা হয়েছে ইংলিশ লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরি ও ইতালিপ্রবাসী ফাহমিদুল ইসলামকে।
বাংলাদেশের হয়ে হামজার হোম অভিষেক হচ্ছে আজ, যদিও প্রথমবার তিনি খেলেছেন ভারতের শিলংয়ে, ২৫ মার্চ। ফাহমিদুল ছিলেন সেই ম্যাচের আলোচিত মুখ। তাকে এবার সরাসরি ইতালি থেকে ডেকে আনা হয়েছে এবং একাদশে রাখা হয়েছে।
আজকের ম্যাচে অধিনায়কত্ব করছেন জামাল ভূঁইয়া। গোলপোস্টে মিতুল মারমা। রক্ষণে তপু বর্মণ, তারিক কাজী, সাদ ও তাজ উদ্দিন। মিডফিল্ডে আছেন হামজা, জামাল, সোহেল রানা ও কাজেম। ফরোয়ার্ডে ফাহমিদুল ও রাকিব।

For all latest news, follow The Financial Express Google News channel.