বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে এবার স্বর্ণ ও রৌপ্য জব্দ করেছে বিজিবি। শনিবার (১ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মংজয়পাড়া বিওপি এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। 

Advertisement

বিজিবি সূত্র জানান, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ মংজয়পাড়া বিওপির একটি বিশেষ সীমান্ত পিলার-৪২ এলাকায় টহলে বের হন। তারা সীমান্তের আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামেরতলী নামক স্থানে পৌঁছলে ৩ সদস্যের চোরকারবারীকে দেখতে পান। দ্রুত তাদের আটকে বিজিবি টিম অভিযানে নামলে কারবারীরা দ্রুত জঙ্গলের দিকে পালিয়ে যায়। তবে তারা কাঁধে বহনকারী একটি ব্যাগ ফেলে যায়। বিজিবির দলটি ঘটনাস্থলে গিয়ে এ থলেটি উদ্ধার করেন। যেখানে পাওয়া যায় ১৩ ভরি ১৪ আনা স্বর্ণ এবং ১০ ভরি ৫ আনা রৌপা।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণ এবং রৌপ্য এর ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

অধিনায়ক আরো বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। 

tahjibulanam18@gmail.com