Bangla
2 years ago

একনেকে চার প্রকল্প অনুমোদন, ব্যয় হবে ৩৩০৬ কোটি টাকা

Published :

Updated :

বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সভায় তিন হাজার ৩০৬ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 

একনেকে উত্থাপিত প্রকল্পগুলো হলো, 'বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্প (১ম সংশোধিত)', '২টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (সুন্দলপুর-৪ ও শ্রীকাইল-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (সুন্দরপুর সাউথ-১ ও জামালপুর-১) খনন প্রকল্প', 'মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত তথ্য আপা নামক প্রকল্প)' এবং 'পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান (২য় পর্যায়)'। 

কার্যতালিকায় প্রথমে থাকা পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের 'বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্প (১ম সংশোধিত)' প্রকল্পটির ব্যয় ৭০ কোটি ৬৩ লাখ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে এক হাজার ৫৭০ কোটি ৭৭ লাখ টাকা। এটি বাস্তবায়নের দায়িত্ব পাচ্ছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

কার্যতালিকার দুইয়ে থাকা '২টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (সুন্দলপুর-৪ ও শ্রীকাইল-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (সুন্দরপুর সাউথ-১ ও জামালপুর-১) খনন' প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৫৮৮কোটি ৪০ লাখ টাকা। এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। 

আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের 'মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত তথ্য আপা নামক প্রকল্প)' প্রকল্পটির ব্যয় ১৬৩ কোটি ১০ লাখ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৭৪৮ কোটি ৮৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। 

চতুর্থ প্রকল্পটি ছিল কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 'পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান (২য় পর্যায়)'। এই প্রকল্পে ব্যয় হবে ৪০০ কোটি টাকা। এর মধ্যে ১০০ কোটি ১৬ লাখ টাকা দেবে ইউনিসেফ। বাকি ২৯৯ কোটি ৮৪ লাখ টাকা সরকার দেবে। 

Share this news