Loading...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের কারিগরি সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ যে চিঠি দিয়েছে, সেটি কার্যকর কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এ ধরনের চিঠিতে
জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি অথবা জামায়াতের সঙ্গে জোট গঠন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘দেশ বদলাবে নতুন নেতৃত্ব’ শীর্ষ
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে করে চলতি বছরে দেশ
চলতি নভেম্বরের প্রথম পাঁচ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রতিদিন গড়ে ১১ কোটি ৬৮ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, গত বছরের একই সময়ে
গুম করার অপরাধে মৃত্যুদণ্ডসহ কঠোর সাজার বিধান রেখে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস সচি
আগামীকাল (শুক্রবার) পর্যন্ত সময় বেঁধে দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও অবিলম্বে গণভোটের ঘোষণা না এলে আগামী মঙ্গলবার ঢাকায় ‘জনস্রোত’ সৃষ্টি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট ইসলামী দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা
পদে থেকেও নির্বাচনে অংশ নেওয়া যায়, সংবিধানে এতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে করা রিটের আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগের দিন (৫ নভেম্বর) তিনি জানান, ত্রয়োদশ
৮৫৭ কোটি টাকা আত্মসাতের মামলায় এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে।