গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঘাঘট নদীর পানিতে পড়ে আকলিমা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) উপজেলার কামারপাড়া ইউনিয়নের খামারবাগচি এলাকায় এ দু্র্ঘটনা ঘটে।

নিহত আকলিমা খাতুন সাদুল্লাপুর উপজেলার জামালাপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের ময়নুল হকের মেয়ে।

স্বজনরা জানায়, আকলিমা খাতুন তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায়। এরই একপর্যায়ে শনিবার দুপুরের দিকে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজিতে পাশের ঘাঘট নদীতে তাকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.আর.এম মাহফুজার রহমান বলেন, ওইস্থানে পানিতে পড়ে এক শিশুর মত্যৃর ঘটনা লোকমুখে শুনেছি।