Bangla
2 years ago

জ্বালানি সংকটের কারণে কমেছে বিদ্যুৎ উৎপাদন

Published :

Updated :

দেশজুড়ে তাপপ্রবাহের মধ্যে লোডশেডিং বেড়েই  চলছে, বিশেষ করে গ্রামাঞ্চলে। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বৃদ্ধি পেয়েছে।

বিদ্যুৎ সংশ্লিষ্টরা জানিয়েছে, দৈনিক প্রায় আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং হচ্ছে, এবং সোমবার (৯ সেপ্টেম্বর)  বিকেলে এক হাজার ৮৭৪ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৭৫০ মেগাওয়াট, কিন্তু উৎপাদন হয়েছে ১২ হাজার ৭৮৮ মেগাওয়াট।

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৭ হাজার মেগাওয়াট হলেও, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ এবং জ্বালানি সংকটের কারণে উৎপাদন কমেছে। এছাড়া, ভারতের ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপ বাংলাদেশের কাছে ৫০ কোটি ডলারের বকেয়া অর্থ আদায়ের জন্য তাগাদা দিচ্ছে।

অন্যদিকে ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমে গেছে, ত্রিপুরা থেকে ৬০-৯০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, এবং ভেড়ামারা দিয়ে আসার কথা থাকা ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু  মিলছে ৮৮০ মেগাওয়াট । 

Share this news