পদে থেকেও নির্বাচনে অংশ নেওয়া যায়, সংবিধানে এতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে করা রিটের আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগের দিন (৫ নভেম্বর) তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করবেন। তিনি বিএনপি থেকে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এই আসনে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা করেনি।
আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।











