
Published :
Updated :

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাদুল্লাপুর উপজেলা শাখার এক জরুরি সিদ্ধান্তের প্রেক্ষিতে ৬ নং ধাপেরহাট ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
উপজেলা শাখার সাধারণ সম্পাদিকা আফরিন জাহান (মৌ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত ইউনিয়নের মহিলা দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, অচিরেই ধাপেরহাট ইউনিয়নের জন্য নতুন ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি সুশৃঙ্খল কমিটি গঠন করা হবে।
এ বিষয়ে উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ সততা ও আদর্শিক মুল্যবোধে অবিচল থেকে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.