
Published :
Updated :

দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ৭৬ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা থেকে এই তথ্য জানা গেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা এক প্রজ্ঞাপনে বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় উল্লেখযোগ্য ছুটিগুলোর মধ্যে পবিত্র রমজান থেকে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ অন্যান্য উপলক্ষে ২ মার্চ থেকে ২৮ দিন টানা স্কুল বন্ধ থাকবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ১৫ দিন ছুটি থাকবে। দুর্গাপূজায় এবার ৮ দিনের ছুটি দেওয়া হয়েছে, যার মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ অন্যান্য ছুটি থাকবে।
এছাড়া, প্রতিবছরের মতো এবারও প্রতিষ্ঠানের প্রধানদের জন্য তিনদিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় অনুষ্ঠান অনুযায়ী ছুটি থাকবে।

For all latest news, follow The Financial Express Google News channel.