Bangla
2 years ago

ফিরে দেখা ২০২৩

বছরের আলোচিত বাংলা সিনেমা ও ওয়েব সিরিজ

Published :

Updated :

সাম্প্রতিক বছরগুলোয় বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে বাংলা সিনেমার ভালো সময় ফিরে আসার কথা। একের পর এক দর্শকের মন জয়ী আর বক্স অফিস কাঁপানো চলচ্চিত্র তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে। পাল্লা দিয়ে জনপ্রিয় হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ছবিগুলোও। 

দেশী নির্মাতাদের এমন দারুণ সব সাফল্য যদি এখনো আপনার কাছে না পৌঁছে থাকে, তাহলে জেনে নিন চলতি বছরের সাড়া জাগানো চলচ্চিত্রগুলোর কথা। 

১. সুড়ঙ্গ

২৯ জুন ২০২৩ এ মুক্তি পায় আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত সিনেমা 'সুড়ঙ্গ'।

২০১৪ সালে কিশোরগঞ্জের  একটি ব্যাংক থেকে প্রায় ১৬ কোটি ৪০ লাখ টাকা হাতিয়ে নেয় সোহেল নামের এক ছেলে। টানা ২ বছর খাটনি করে সুড়ঙ্গ কাটার পরে চুরির দুই দিনের মধ্যেই পুলিশের হাতে ধরা পরে যায়, যা সুড়ঙ্গ সিনেমার গল্পের সাথে মিলে যায় অনেকটা।

২. প্রিয়তমা

হিমেল আশরাফ পরিচালিত 'প্রিয়তমা' ২৯ জুন মুক্তি পায়।

এখানে মূল চরিত্রে  অভিনয় করেন শাকিব খান ও নতুন মুখ ইধিকা পাল। প্রিয়তমার মাধ্যমে নতুন রূপে দর্শকের সামনে হাজির হয়েছেন শাকিব খান। মুক্তির পর প্রায় ৫ সপ্তাহ সিনেমাহলগুলো হাউজফুল শো চলেছে প্রিয়তমার।

৩. এডভেঞ্চার অব সুন্দরবন

বাংলাদেশের প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে আবু রায়হান জুয়েল এডভেঞ্চার অব সুন্দরবন পরিচালনা করেন।

এই সিনেমার মূখ্য ভূমিকায় অভিনয় করেন সিয়াম আহমেদ ও পরীমনি। ভিন্নধর্মী বিষয় হলো পুরো সিনেমাটির শুটিং একটি লঞ্চে হয়েছিলো। ৬০ লক্ষ টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটি ২০২৩ এর অন্যতম ব্যবসাসফল একটি সিনেমা।

৪. মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার

২০২১ সালের মিশন এক্সট্রিম সিনেমার সিক্যুয়েল হলো মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার।

সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত এ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, মিশা সওদাগরসহ বহু জনপ্রিয় তারকা।

৫. অন্তর্জাল

দীপংকর দীপন পরিচালিত অন্তর্জাল ২২ সেপ্টেম্বর মুক্তি পায়। বাংলাদেশের প্রথম সাইবার-অ্যাকশন ও থ্রিলার ঘরানার এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিমসহ আরও অনেক কলাকুশলী।

৬. সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি

২০২৩ এর আগস্টে ১১ জন চলচ্চিত্র নির্মাতা শপথ গ্রহণ করেন ১২টি ভিন্নধর্মী ভালোবাসার গল্প নির্মাণের। এ দলের প্রধান মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি' প্রকাশিত হওয়ার মাধ্যমে যাত্রা শুরু হয় এই ভিন্নধর্মী শপথের। সিনেমাটি মুক্তি পেয়েছে গত ৩০ নভেম্বর। সমাজ বাস্তবতার নানান রুক্ষ রূপ এবং শিশুকন্যার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করা 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি' দর্শকদের প্রশংসা পেয়েছে।

আত্মজীবনীর মতো এই সিনেমার প্রধান চরিত্র নুসরাত ইমরোজ তিশা ও  মোস্তফা সরয়ার ফারুকী দম্পতি। নানাবিধ ব্যস্ততায় বিয়ের ১২ বছর পার হয়ে গেলে তাদের মনে জাগে সন্তান গ্রহণের ইচ্ছে। কিন্তু ততদিনে দেখা দেওয়া জটিলতা ও আগতপ্রায় সন্তানকে স্বাগত জানানোকে ঘিরে গল্প আবর্তিত হতে থাকে।

শুধু প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনাম দিয়েই নয়, ২০২৩ রঙিন ছিলো ওটিটিতে মুক্তি পাওয়া বিভিন্ন ওয়েব ফিল্মের মাধ্যমেও।বহুল প্রশংসিত এরকমই কিছু ওয়েবফিল্মগুলো হলো।

৭. পুনর্মিলন

পুনর্মিলন ওয়েবফিল্মটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান ও প্রযোজনা করেছেন রিদওয়ান রনি। এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। ২১শে সেপ্টেম্বর চরকিতে মুক্তি পায় পুনর্মিলন। বন্ধুত্ব, ভালোবাসা ও ফিরে আসার গল্প নিয়ে নির্মিত ছবিটি ব্যাপক প্রশংসা কুড়িয়ে নেয়।

. আমি কী তুমি

ভিকি জাহেদের  ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’-তে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর এ নির্মাতা-অভিনেত্রী জুটি বরাবরই দর্শকদের চমক উপহার দিয়েছে।

সাত পর্বের এই সিরিজটিতে মেহজাবীনের চরিত্রটি প্রেম-বিরহ-দ্রোহের আঁধারে দেখানো হয়েছে। জাগতিক এবং অলৌকিক ব্যাপারের সঙ্গে যোগ হয়েছে এলিয়েন রহস্য। সিনেমার নায়িকা, রোমান্স, মুখোশমানব, ক্রিস্টাল বল বৃষ্টি সবকিছু মিলিয়ে চমৎকার রোমাঞ্চকর এক গল্প হাজির করেছেন ভিকি-মেহেজাবীন।

৯. মোবারকনামা

গোলাম-সোহরাব পরিচালিত, মোশাররফ করিম অভিনীত 'মোবারকনামা' বছরের শেষভাগে মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম হইচই এ।

মোবারক নামের এক উকিল ব্যর্থ ক্যারিয়ার নিয়ে ঘুরছে। একসময় কোর্টকাছারির মামলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। হঠাৎ করেই তার কাছে উপস্থিত হয় এক ভিকটিম, যে মামলা করতে চায় তার ভগ্নিপতির বিরুদ্ধে। এটা নিয়েই এগিয়ে চলে গল্প।

'মহানগর ২' এর পর 'মোবারকনামা'তেও মোশাররফ করিম তার অভিনয় দক্ষতায় সকলের মন জয় করে নিয়েছেন।

১০. উনিশ ২০

চরকি পরিবেশিত প্রণয়ধর্মী এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এর মাধ্যমে আরিফিন শুভ ও আফসানা আরা বিন্দু ১৩ বছর পর জুটি বেঁধেছেন এবং বিন্দু প্রায় ৮ বছর পর পর্দায় ফিরছেন।

১১. মাইশেলফ অ্যালেন স্বপন

মাইশেলফ অ্যালেন স্বপন একটি অপরাধধর্মী নাটকীয় ওয়েব সিরিজ। এটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন এবং প্রযোজনা করেছেন রেদোয়ান রনি। এটি ২০২২ সালের জনপ্রিয় সিরিজ সিন্ডিকেটের একটি স্পিন-অফ সিক্যুয়েল। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান ও রাফিয়াথ রশিদ মিথিলা।

tanjilatasnim180@gmail.com

Share this news