
Published :
Updated :

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ রোববার (১৫ জুন) জেলা সিভিল সার্জনের দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। এতে করে সাম্প্রতিক কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৮ জনে।
সিভিল সার্জনের দপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৯টি রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে ৮ জন চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ১ জন পটিয়া উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, আমরা নির্দেশনা অনুযায়ী নমুনা পরীক্ষা চালিয়ে যাচ্ছি এবং আক্রান্তদের নিয়মিত পর্যবেক্ষণে রাখছি। তিনি বলেন, বিশেষ করে ৬৫ বছর ও তার বেশি বয়সীদের অবশ্যই মাস্ক পরা উচিত নিজেদের সুরক্ষার জন্য।

For all latest news, follow The Financial Express Google News channel.