Bangla
10 months ago
এনসিপির সঙ্গে দুই ছাত্র উপদেষ্টার কোনো সম্পর্ক নেই: নাহিদ ইসলাম

Published :
Updated :

অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) এর সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, তারা যদি রাজনীতি ও নির্বাচন করতে চান, তাহলে তারা সরকারে থেকে সেটা পারবেন না। তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবেন।
নাহিদ ইসলাম শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে আরও বলেন, তারা গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে সরকারে গিয়েছিলেন।
দুই উপদেষ্টার সঙ্গে এনসিপির সম্পর্ক না থাকার পরও তাদেরকে পার্টির সঙ্গে যুক্ত করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

For all latest news, follow The Financial Express Google News channel.