Bangla
10 months ago

ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভূমি মেলার উদ্বোধন

Published :

Updated :

ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন  কর্মসূচির মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়  চত্ত্বরে  বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মো: কামরুল হাসান মোল্যা।

”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার জেলা প্রশাসনের চত্ত্বরে গিয়ে শেষ হয়।
 
পরে সেখানে তিন দিনব্যাপি ভূমি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 

এরপর ভূমি মেলা উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

Share this news