
Published :
Updated :

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ ফারুক খানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ১টার দিকে তার সেনানিবাসের বাসা থেকে র্যাবের একটি দল তাকে আটক করে বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
তিনি জানান, ফারুক খানের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা হওয়ার প্রেক্ষাপটে তাকে গ্রেফতার করা হয়েছে।
ফারুক খান ১৯৯৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ছিলেন এবং ২০০৯ থেকে ২০১৩ সাল এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৭১-১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার পর লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অবসর গ্রহণ করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.